পুবের কলম প্রতিবেদক : রাষ্ট্রসংঘ ও পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, কঙ্গোতে একটি অভিযান চালানোর সময় একটি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) সু দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দুজন মেজর এবং একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
আরও পড়ুন:
তাঁদের নাম লেফটেন্যান্ট কর্নেল আসিফ আলী আওয়ান (পাইলট), মেজর ফাইজান আলী, মেজর মোহাম্মদ সাদ নোমানী (কো পাইলট), নায়েব সুবেদার সামি উল্লাহ খান (ফ্লাইট ইঞ্জিনিয়ার), হাবিলদার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ জামিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে এবং হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: