পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। রবিবার ভোরে কেদারনাথ থেকে গুপ্তকাশীর পথে যাওয়ার সময় গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে একটি যাত্রিবাহী হেলিকপ্টার। কপ্টারটিতে পাইলট-সহ মোট ছয়জন আরোহী ছিলেন, যাঁদের মধ্যে একজন শিশু রয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক অনুমান অনুযায়ী, খারাপ আবহাওয়াই এই দুর্ঘটনার প্রধান কারণ। কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর জঙ্গলে পড়ে যায়। দুর্ঘটনার পরে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
আরও পড়ুন:
উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (UCADA) এক বিবৃতিতে জানায়, রবিবার সকাল ৫টা ২০ মিনিটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়েছে। এতে পাইলট-সহ ছয়জন ছিলেন—পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু। তাঁরা বিভিন্ন রাজ্যের বাসিন্দা—উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে আসা।
আরও পড়ুন:
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ চালাচ্ছে।
বাবা কেদারের কাছে প্রার্থনা করি, যেন সমস্ত যাত্রী নিরাপদে থাকেন।আরও পড়ুন:
সমাজমাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, কপ্টারের পেছনের অংশ ভেঙে পড়ে রয়েছে এবং মাথার ব্লেড ঘুরছে। এই ছবিগুলির সত্যতা এখনও প্রশাসনিকভাবে যাচাই হয়নি।
আরও পড়ুন:
পাহাড়ি পথে দীর্ঘ যাত্রার পরিবর্তে বহু পুণ্যার্থী কেদারনাথ যাত্রায় হেলিকপ্টার ব্যবহার করেন। কেদারনাথ-গুপ্তকাশী রুটে প্রতিদিন অসংখ্য হেলিকপ্টার উড়ে যায়।
রবিবারের হেলিকপ্টারটিও তেমনই এক পুণ্যার্থীভর্তি ফ্লাইট ছিল।আরও পড়ুন:
মাত্র কিছুদিন আগেই, ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়ে ২৪১ জন মারা যান। সেই ঘটনার ধাক্কা এখনো কাটেনি, তার মধ্যেই ফের আরেকটি দুর্ঘটনা আকাশপথে।
আরও পড়ুন:
এই হেলিকপ্টার দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যুর বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। উদ্ধারকাজ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দফতর।
আরও পড়ুন:
#WATCH | Uttarakhand Helicopter Crash | Jaipur, Rajasthan | ADCP Bajrang Singh says, "In this locality, Govind Singh Chauhan lives with his family. His son, Rajveer Singh Chauhan, had served in the aviation team of the Army. He (Govind Singh Chauhan) received some unofficial… pic.twitter.com/62F0BsKIXK
— ANI (@ANI) June 15, 2025