পুবের কলম ওয়েবডেস্ক: বিয়ে বাড়িতে শোকের ছায়া। আত্মীয়ের বিয়েতে মজা করতে গিয়েছিলেন যুবক। অনুষ্ঠানের বাড়িতে চলছে নাচ-গান। সেই উন্মাদনায় গা ভাসিয়েছিলেন যুবকও। কিন্তু সেই নাচই হল জীবনের শেষ নাচ। নাচতে নাচতেই হঠাৎ মাটিতে আছড়ে পড়লেন ১৯ বছর বয়সী ওই যুবক। অনুষ্ঠানে উপস্থিত বাকি কেউ বুঝে ওঠার আগেই সব শেষ।
হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল তার। খুশির দিনে নেমে এল শোকের অন্ধকার।

ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার আদিলাবাদ জেলার কুভীর মণ্ডলের পরদি নামক একটি গ্রামে। শনিবার রাতে সেই ঘটনা ঘটে। এরপরই সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গেছে,একদিকে ডিজেতে গান বাজছে । বিয়েতে আগত অতিথিদের সামনে একাই নাচছে ওই যুবক ।
অতিথিরা যুবকের নাচ দেখে উল্লাস করছে । নাচতে নাচতে যুবক হঠাৎ মাথা ঝুঁকে দাঁড়ায় । কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে উবুড় হয়ে লুটিয়ে পড়ে । তারপর সে আর ওঠেনি । উপস্থিত এক ব্যক্তি তাঁকে তোলার চেষ্টা করলেও তিনি আর উত্তর দেননি। সঙ্গে সঙ্গে ওই যুবককে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবকের হার্ট অ্যাটাক হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত যুবকের নাম মুতিয়াম। মহারাষ্ট্রের বাসিন্দা তিনি। হায়দরাবাদ  থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নির্মল জেলার পারদি গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছিলেন মুতিয়াম। বিয়ের আসরে নাচছিলেন। তখনই  ঘটনাটি  ঘটেছিল।

উল্লেখ্য, তেলেঙ্গানায় বিগত ৪ দিনের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা।

https://twitter.com/zeeshan_zahed/status/1629751372194148354?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1629751372194148354%7Ctwgr%5E047fc7b14853d5a342d685308339a7336d851e93%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Feconomictimes.indiatimes.com%2Fnews%2Fnew-updates%2F19-year-old-dies-while-dancing-at-a-wedding-in-telangana%2Farticleshow%2F98248903.cms