পুবের কলম, ওয়েবডেস্ক: ১১ বছর বয়সী আকরশান সতীশ নামে একটি মেয়ে হায়দরাবাদে তিনটি লাইব্রেরি স্থাপন করে সাড়া ফেলল। জানা যায় প্রতিবেশী, সহপাঠী ও পরিবারের সদস্যদের কাছ থেকে বই সংগ্রহ করত আকরশান সতীশ। সে মোট ৪৮৩৪ টি বই সংগ্রহ করে শিশুদের জন্য লাইব্রেরি তৈরির ব্যবস্থা করে। এর মধ্যে এমএনজে ক্যান্সার চিলড্রেন হাসপাতালের একটিতে ১০৩৬ টি বই রয়েছে এবং অন্যটি সনৎ নগর থানায় ৮২৯ টি বই রয়েছে। এছাড়াও সে ৬২৫ টি বই নিয়ে হায়দরাবাদের নিম্বলিয়াড্ডায় একটি হোমে আরেকটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করে।
বুধবার লাইব্রেরির উদ্বোধন করেন শিখা গোয়াল আইপিএস এবং ভারতী হোলিকেরি আইএএস।আরও পড়ুন:
এএনআই-এর সঙ্গে কথা বলার সময় আকরশান সতীশ বলে যে, 'কোভিডের সময় আমি পরিবারের , স্কুলের বন্ধু এবং আমার প্রতিবেশীদের কাছ থেকে বই সংগ্রহ করেছি। আমি মোট ৪৮০০ টিরও বেশি বই সংগ্রহ করেছি। আমি দুটি লাইব্রেরি স্থাপন করেছি, একটি এমএনজে ক্যান্সার চিলড্রেন হাসপাতালে এবং অন্যটি সনত নগর থানায়। এছাড়াও আমি কাচিগুড়ার নিম্বলিয়াড্ডায় গার্লস অবজারভেশন হোমে আমার তৃতীয় লাইব্রেরি স্থাপন করেছি।
আরও পড়ুন:
এখানে আমরা মোট ৬২৫ টি বই রেখেছি, যার মধ্যে ৪২৫ টি তেলুগু বই, ১৫০ টি ইংরেজি বই এবং ৫০ টি হিন্দি বই এবং ফিকশন, নন-ফিকশন এবং সাধারণ জ্ঞানের বই রয়েছে। আমার অনুপ্রেরণা আমার বাবা। তিনি অনেক সমাজসেবামূলক কাজ করেছেন এবং আমি তার দেখানো পথে চলতে চাই।" অন্যদিকে আইপিএস শিখা গোয়েল বলেছেন যে আমি হায়দরাবাদের ১১ বছর বয়সী এই মেয়েটিকে অভিনন্দন জানাই যে বই দান করার এবং লাইব্রেরি নেই এমন জায়গায় লাইব্রেরি করার ধারণা নিয়ে এসেছে।এটি একটি অত্যন্ত মহৎ চিন্তা যা আমাদের সকলকে সমাজের জন্য কিছু করতে অনুপ্রাণিত করে।"