পুবের কলম, ওয়েবডেস্ক: ফের শহরে চাড্ডি গ্যাং, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গ্যাংয়ের ছবি। রাতের অন্ধকারে অস্ত্র হাতে দল বেঁধে ডাকাতির উদ্দেশ্যে বের হয় গ্যাংয়ের সদস্যরা। ডাকাতি করতে আসার সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। হায়দরাবাদের মিয়াপুর এবং কুকাটপল্লি এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরায় দৃশ্য ধরা পড়েছে।

রাতে বেরিয়ে আগাম দেখে নেয় কোন বাড়িতে বাইরে থেকে তালা লাগানো রয়েছে। তালাবন্ধ  ফাকা বাড়িকে মূলত টার্গেট তারা। সদস্যরা গোল মিটিং করে ডাকাতি করতে বেরায়। তারপর তালা ভেঙে ঢুকে লুঠপাট চালায়।

এমন্ত অবস্থায় কেউ বাড়ি ছেড়ে বাইরে গেলে স্থানীয় থানায় জানিয়ে যেতেও অনুরোধ করেছে পুলিশ। মিয়াপুরের একটি বাড়িতে ঢুকে সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে ওই গ্যাংয়ের বিরুদ্ধে।