পুবের কলম ওয়েবডেস্ক: প্রথমে কুম্ভমেলা, পরবর্তীতে দোল উৎসবেও মুসলিমদের নিষেধাজ্ঞা জারি করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে হিন্দুত্ববাদীরা। এবার অসমের এক মন্ত্রী হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমদের নিষেধাজ্ঞার কথা প্রকাশ্যে ঘোষণা করলেন। অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল দিন কয়েক আগে ঢেকিয়াজুলির এক সভায় উসকানি দিয়ে বলেন, ‘হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমরা কেন দোকান খুলবে? হিন্দু ও মুসলিমদের ধর্মীয় রীতি-নীতি সম্পূর্ণ আলাদা। আমরা যাদের সঙ্গে আছি সম্পূর্ণ একশো শতাংশ আছি। যাদের সঙ্গে নেই। এক শতাংশও নেই। হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমদের দোকান খোলার সুযোগ দিলে সেই হিন্দুদের সঙ্গে আমরা নেই।
’ ওই সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী সিংঘল বলেন, ‘আপনারা ভালো করে প্রচার করুন আমাদের সরকার মুসলিমদের সঙ্গে নেই। আমরা হিন্দুদের সঙ্গে আছি।’ মন্ত্রীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মন্ত্রী অশোক সিংঘলের অপসারণের দাবিতে মঙ্গলবার বিধানসভায় সোচ্চার হন বিরোধীরা। মন্ত্রীর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ তুলে বিধানসভায় আলোচনার দাবি জানান এআইইউডিএফ-এর বিধায়করা। সমস্ত বিরোধী বিধায়করা এতে সমর্থন জানান। কিন্তু অধ্যক্ষ এ বিষয়ে আলোচনার সুযোগ দেননি। উলটে কুড়ি মিনিটের জন্য অধিবেশন স্থগিত ঘোষণা করেন। পরে অধিবেশন শুরু হলে ইউডিএফ বিধায়করা ফের এই বিষয়ে সরব হলে তাদের সকলকে একদিনের জন্য বহিষ্কার করেন অধ্যক্ষ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘলের বিরুদ্ধে অসমে বৈষ্ণব ধর্ম আন্দোলনের হোতা শ্রীমন্ত শংকরদেবকে অপমান করার অভিযোগ উঠেছে। গুয়াহাটি প্রেস ক্লাবের তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। প্রেস ক্লাবের উদ্যোগে শংকরদেবের ‘ভাওনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মন্ত্রী অশোক সিংঘলকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পত্র নিয়ে মন্ত্রীর কাছে গেলে তিনি বলেন, ‘ভাওনা অনুষ্ঠান সাম্প্রদায়িক। তা বন্ধ করে দেওয়া উচিত।’ সর্বধর্ম সমন্বয়ের ভাওনাকে এভাবে অপমান করেছেন বলে প্রেস ক্লাবের এক সদস্য সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান। এরপরই মনত্রীর বিরুদ্ধে সরব হয়েছে শ্রীমন্ত শংকরদেবের অনুগামী থেকে শুরু করে বিভিন্ন দল ও সংগঠন। বিরোধীদের অভিযোগ, সংঘ পরিবারের আদর্শে পরিচালিত বিজেপি নীতিগতভাবে ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিরোধী। তাদের উদ্দেশ্য এক ধর্ম, এক ভাষা, এক দেশ নীতি চাপিয়ে দেওয়া। এই লক্ষ্য পূরণ করতে ব্রাহ্মণ্যবাদ-বিরোধী ধর্মকে বিজেপি সহ্য করতে পারে না। এজন্য শ্রীমন্ত শংকরদেবের বৈষ্ণব ধর্মের অপমান করেছেন মন্ত্রী সিংঘল। এদিকে, শংকরদেবের ধর্মীয় ভাবনাকে অপমান করা মন্ত্রীকে আড়াল করার চেষ্টায় নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, কোনও বিষয় জানতে গেলে আমাকে জিজ্ঞাসা করবেন। কোনও মন্ত্রীকে প্রশ্ন করা দরকার নেই।আরও খবর
৩৭ বাঙালি মুসলিমকে বিতাড়ন অসম সরকারের
তীব্র প্রতিরোধ হবে, শাহকে হুঁশিয়ারি কুকিদের
একটি মামলায় হাইকোর্ট জামিন দিল আচার্য মাহবুবুলকে
রমযান: একদিকে খোশ আমদেদ, অন্যদিকে বিধিনিষেধ
মাহবুবুলকে টানা পুলিশি জেরা, জোরদার করা হচ্ছে আইনের ফাঁস
মাহবুবুলকে টানা পুলিশি জেরা, জোরদার করা হচ্ছে আইনের ফাঁস
মাহবুবুল হকের জন্য ইনসাফ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশিষ্ট মুসলিমদের
মাহবুবুল হকের জন্য ইনসাফ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশিষ্ট মুসলিমদের
সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা
সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা
মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ
মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ
জিনস, টি-শার্ট, লেগিংস পরে আসা যাবে না স্কুলে, নির্দেশিকা জারি অসম সরকারের
জিনস, টি-শার্ট, লেগিংস পরে আসা যাবে না স্কুলে, নির্দেশিকা জারি অসম সরকারের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের