পুবের কলম ওয়েবডেস্ক: সাম্প্রদায়িক বিদ্বেষের চূড়ান্ত সীমা পার করে গিয়েছেন ‘হি¨ুত্বের পোস্টার বয়’ তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বেছে বেছে মসজিদ-মাoাসায় বুলডোজার চালিয়েছেন। বাল্যবিবাহ অভিযানের নামে মুসলিমদের নির্বিচারে জেলে পুরেছেন।
আরও পড়ুন:
‘জবর দখল’ অভিযোগ তুলে মুসলিমদের বিশেষ করে বাঙালি মুসলিমদের অমানবিকভাবে উচ্ছেদ করেছেন, যারা সেই স্বাধীনতার সময় থেকে বা তারও আগে থেকে বংশ পরম্পরায় সেখানে বসবাস করে আসছেন। আর এখন তাদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দেওয়া হচ্ছে।
আর এবার শাসক আরও নির্মম, নিষ্ঠুর। এবার সরাসরি ৩৭জনকে রাজ্যছাড়া করলেন হিমন্ত। ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে এদের অসম থেকে বিতাড়ন করা হয়েছে। এদের বেশিরভাগই বাঙালি মুসলিম বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
এই ৩৭জনকে বিতাড়নের খবর মঙ্গলবার ট্যুইট করে জানান হিমন্ত নিজে।
মুখ্যমন্ত্রী বলেন, অসম সরকার ৩৭জন ‘অবৈধ বাংলাদেশি’কে বিতাড়ন করেছে। সমস্ত অনুপ্রবেশকারীর সঙ্গে এমনই আচরণ করা হবে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন হিমন্ত।আরও পড়ুন:
সেখানে তিনি লেখেন, ‘‘অনুপ্রবেশকারীদের বিদায়। অসমে তোমাদের সময় শেষ!
শ্রীভূমি সেক্টর থেকে ৩৭জন অনামন্ত্রিত অতিথিকে তাদের নিজ জন্মভূমি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।’’ সেই সঙ্গে বিতাড়িতদের একটি ছবিও পোস্ট করেছেন হিমন্ত। যদিও তিনি সেটিকে ঝাপসা করে দিয়েছেন।আরও পড়ুন:
ছবিতে পুরুষ-মহিলাদের পাশাপাশি শিশুদেরও দেখা গিয়েছে। এরপরই এক্স হ্যান্ডেলে হিমন্ত আরও লেখেন, ‘আপনাদের সকলকে আগেই জানিয়ে দিচ্ছি---সমস্ত অবাঞ্ছিত অতিথিদের সঙ্গে একই ধরনের আচরণ করা হবে।’ তবে, এই ৩৭জনকে কবে বিতাড়ন করা হয়েছে তা অবশ্য এক্স-এ স্পষ্ট করেননি হিমন্ত। উল্লেখ্য, এর আগেও হিমন্ত হুমকি দিয়েছিলেন, প্রতি সপ্তাহে কমপক্ষে ৩৫-৪০জন ‘অনুপ্রবেশকারী’কে বিতাড়ন করা হচ্ছে।