ইয়াহ ইয়া আহমদ, গুয়াহাটি: ‘একজন সাংসদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের কী হবে?’ প্রশ্ন রাজ্যিক জমিয়তের ভাইস প্রেসিডেন্ট শ্বেখ মাওলানা মাহমদুল হাসানের।প্রকাশ্য দিবালোকে কংগ্রেস সাংসদ ও প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে অসম রাজ্যিক জমিয়ত উলামা। উল্লেখ্য,অসম রাজ্যিক জমিয়ত উলামার প্রতিটি জেলা কমিটির তরফে আলাদা আলাদাভাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এদিকে রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জমিয়ত নেতারা বলেন, ‘একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের বর্বরোচিত হামলা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত। যদি একজন সাংসদ হয়ে সুরক্ষিত না থাকেন, তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায়?’ এমন প্রশ্ন তুলেন কাছাড় জেলা জমিয়তের নেতারা। জমিয়ত নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কাছাড় জেলা জমিয়ত উলামার কর্মকর্তারা আরও বলেন, এ ঘটনায় রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা অসমের মুখ্যমন্ত্রী এবং DGP-র প্রতি অনুরোধ জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যদিকে, এক বিবৃতিতে কাছাড় জেলা জমিয়তের সভাপতি ও অসম রাজ্য জমিয়ত উলামার ভাইস প্রেসিডেন্ট শ্বেখ মাওলানা মাহমদুল হাসান এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। এছাড়াও তিনি প্রশ্ন তুলেন, অসমে একজন সাংসদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের কী হবে?’। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলা জমিয়ত উলামার দুই সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ লস্কর, বদরুল ইসলাম বড়লস্কর, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজ বড়ভূইয়া, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ তইবুর রাহমান লস্কর এবং দুই জেলা সম্পাদক যথাক্রমে মাওলানা মাসুম আহমদ লস্কর ও মাওলানা শাহিদ আহমদ লস্কর। তারা বলেন, ‘একজন সাংসদ, তাঁর দুই দেহরক্ষী এবং পুত্রের ওপর এই ন্যাক্কারজনক হামলা চরম নিন্দনীয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।’সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা
সুস্মিতা
প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
আরও খবর
৩৭ বাঙালি মুসলিমকে বিতাড়ন অসম সরকারের
তীব্র প্রতিরোধ হবে, শাহকে হুঁশিয়ারি কুকিদের
দোল উৎসবেও মুসলিমদের নিষেধাজ্ঞার দাবি অসমের মন্ত্রীর
একটি মামলায় হাইকোর্ট জামিন দিল আচার্য মাহবুবুলকে
মাহবুবুলকে টানা পুলিশি জেরা, জোরদার করা হচ্ছে আইনের ফাঁস
মাহবুবুলকে টানা পুলিশি জেরা, জোরদার করা হচ্ছে আইনের ফাঁস
মাহবুবুল হকের জন্য ইনসাফ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশিষ্ট মুসলিমদের
মাহবুবুল হকের জন্য ইনসাফ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশিষ্ট মুসলিমদের
মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ
মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ
জিনস, টি-শার্ট, লেগিংস পরে আসা যাবে না স্কুলে, নির্দেশিকা জারি অসম সরকারের
জিনস, টি-শার্ট, লেগিংস পরে আসা যাবে না স্কুলে, নির্দেশিকা জারি অসম সরকারের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের