পুবের কলম প্রতিবেদক, জঙ্গিপুর: রাজ্যের অন্যতম মন্ত্রী সুব্রত শাহা এবং বড়োঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার উপরে দুষ্কৃতীদের হামলার নিন্দায় সরব হলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। একই ভাবে তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য তৃণমুল সহ-সভাপতি মুহাম্মদ আলি, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুহাম্মদ আখরুজ্জামান, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সাওনি সিংহ রায় প্রমুখ তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন:
উল্লেখ্য, বুধবার সাগরদিঘীর বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহা বড়োঞাতে একটি শোকসন্তুস্ত্র পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বড়োঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সূত্রের খবর শোকসন্তস্ত্র পরিবারের সদস্যদের সাথে দেখা করে ফেরার পথে একদল দুষ্কৃতী মন্ত্রীর গাড়ির উপরে হামলা চালায়।
হামলা চালানো হয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার উপরেও বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ খবরে জানা গিয়েছে আহত মন্ত্রীকে চিকিৎসার জন্য এই মুহুর্তে হাসপাতালে রাখা হয়েছে। আরও জানা গিয়েছে একদল দলীয় কর্মী উচ্ছৃঙ্খল কর্মীরাই এমন অনভিপ্রেত ঘটনাটি ঘটিয়েছেন। হামলাতে মন্ত্রী গাড়ির কাঁচ ভেঙে যায়।আরও পড়ুন:
সুব্রতসাহার উপরে হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংসদ খলিলুর জানিয়েছেন ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখছি।
খলিলুর রহমান- সুব্রত সাহা, জীবন কৃষ্ণ সাহাদের ভূয়ষী প্রশংসা করেন। মুহাম্মদ সোহরাব, মুহাম্মদ আলি, মনিরুল ইসলাম ও মুহাম্মদ আখরুজ্জামান প্রমুখ অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।আরও পড়ুন:
মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি শাওনি সিং রায়ও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি তার বক্তব্যে জানিয়েছেন হামলাকারিরা যদি দলের সমর্থকও হয়ে থাকে তবুও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর গাড়ির উপরে হামলার বিষয়টি তৃণমূলের সর্বোচ্চস্তরে জানানো হয়েছে।