দেবশ্রী মজুমদার, নলহাটি: আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি সহ মারধোরের অভিযোগে স্বামী গ্রেফতার করলো নলহাটি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নলহাটির আশ্রম পাড়ায়।

অভিযোগ, গত পাঁচ ডিসেম্বর সালমা বিবি নামে তিন  কন‍্যা ও এক পুত্র সন্তানের জননীকে তাঁর স্বামী  আজাদ সেখ মারধর করে চোখের পাশ ফুলিয়ে দেয়।

পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। তারপরের দিন অর্থাৎ ছয় ডিসেম্বর স্বামীর বিরুদ্ধে নলহাটি থানায় অভিযোগ দায়ের করেন সালমা বিবি। অভিযুক্তর বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির 498/325/307 ও আর্মস এ‍্যাক্টের ধারায় মামলা রুজু হয়। নলহাটির থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে রামপুরহাট আদালতে প্রেরণ করে অস্ত্র উদ্ধারের জন‍্য সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। (ছবি প্রতীকী)