পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আল-নাখালাকে হত্যার হুমকি দিয়েছে যায়নবাদী ইসরাইল। ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইসলামি জিহাদের শীর্ষ নেতাকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন– ‘জিয়াদ আল-নাখালার জীবনের কোনও নিরাপত্তা নেই। কোনও স্থানই তার জন্য নিরাপদ নয়।

’ গাজায় ইসরাইলের সর্বশেষ হামলার পর প্রথম টিভি সাক্ষাৎকারে এই হুমকি দেন ইসরাইলি যুদ্ধমন্ত্রী। তিনি আরও বলেন, ফিলিস্তিনের সব সশস্ত্র গোষ্ঠীর নেতাদেরই উদ্বেগ-উৎকণ্ঠায় থাকা উচিৎ। ইসরাইলের যুদ্ধমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তাদের বিরুদ্ধে সর্বশক্তি ব্যবহার করা হবে।