পুবের কলম ওয়েব ডেস্ক: মক্কার পবিত্র মসজিদুল হারামে পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিনা অনুমতিতে প্রবেশের অধিকার দিয়েছে সউদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক।
আরও পড়ুন:
শনিবারের ঘোষণায় বলা হয়, মা-বাবারা তাদের সন্তানদের এখন থেকে সাথে করে মসজিদুল হারামে নিয়ে যেতে পারবেন।
তবে পাঁচ বছরের বেশি শিশুদের ক্ষেত্রে ইতমারনা আবেদনের মাধ্যমে যথাযথ অনুমতি নিতে হবে। আর যেসব অভিভাবক তাদের পাঁচ বছরের কম বয়সী শিশুকে নিয়ে যেতে চান, তারা কোনও ধরনের অনুমোদনপত্র ছাড়াই মসজিদুল হারামে যেতে পারবেন।
উল্লেখ্য, এখন থেকে যেকোনও দেশ থেকে যেকোনও উদ্দেশ্যে সউদি আরবে আসা ভিসাধারী মুসলিমকে পবিত্র উমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।