পুবের কলম ওয়েব ডেস্কঃ সউদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শহরকে ইসলামিক ব্যবসায়িক কেন্দ্রে রূপান্তরিত করতে হাত মেলাতে চলেছে তিন অর্থনৈতিক সংস্থা। মূলত ইসলামি বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসাবে মক্কা ও মদিনাকে প্রতিষ্ঠা করাই ওই তিন সংস্থার লক্ষ্য।
আরও পড়ুন:
বুধবার সউদির বাণিজ্য মন্ত্রীর তদারকিতে মক্কা ও মদিনা চেম্বার অফ কমার্স, দ্য ইসলামিক চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার একটি সহযোগিতা চুক্তিতে সই করবে।
আরও পড়ুন:
এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্বের কূটনীতিবিদ ও প্রতিনিধিরা।
কিন্তু ঠিক কীভাবে মক্কা ও মদিনাকে অর্থনৈতিক কেন্দ্র বানাবে ওই তিন সংস্থা? জানা যাচ্ছে, এই চুক্তির পর মক্কা ও মদিনার পবিত্র মর্যাদা রক্ষায় ও দুই নগরীর উন্নয়নে বিপুল অর্থ খরচ করা হবে। এভাবেই মক্কা-মদিনাকে ব্যবসার কেন্দ্র বানানো হবে যার আকর্ষণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবে মানুষ।আরও পড়ুন:
মক্কা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল্লাহ সালেহ কামেল জানান, এই চুক্তির লক্ষ্য হল উভয় পবিত্র শহরে লজিস্টিক সহায়তা প্রদান, বিনিয়োগকে সমর্থন করা এবং সমস্ত প্রয়োজনীয় সক্ষমতা প্রদান করা।
এরই পাশাপাশি বিনিয়োগ পরিবেশের সক্ষমতা বাড়ানো। তাঁর কথায়, ‘আমরা আন্তর্জাতিক সম্পর্কের একটি শক্তিশালী নেটওয়ার্ক প্রদান করতে চাই।আরও পড়ুন:
এভাবে লাগাতার সফল অংশীদার তৈরি করা সম্ভব।’ আরও বলেন, এই সহযোগিতার ফলে দুই পবিত্র শহর ও সউদির অন্য ব্যবসায়িক কেন্দ্রগুলিতে পরিবর্তন আসবে।