পুবের কলম, ওয়েবডেস্ক: ভুল তথ্য, সাম্প্রদায়িক উসকানি, অপ্রমাণিত তথ্য পরিবেশনের কারণে মোট ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এর মধ্যে রয়েছে ১০টি ভারত ও ৬টি পাকিস্তানি চ্যানেল। একই অভিযোগে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সর্বমোট ৯৪টি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার।
আরও পড়ুন:
ভারত সরকার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলা সম্পর্কিত বিভ্রান্তি ছড়ানোর জন্য ১৬টি ইউটিউব নিউজ চ্যানেল বন্ধ করেছে। এর মধ্যে রয়েছে ১০টি ভারতীয় এবং ৬টি পাকিস্তানের।
এই চ্যানেলগুলি বন্ধের কারণ হিসেবে কেন্দ্র তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, সাম্প্রদায়িক উস্কানিমূলক সম্প্রচার, অপ্রমাণিত তথ্য সম্প্রচার করা হচ্ছে। যা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই এই পদক্ষেপে গ্রহণ করা হয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, ব্লক করা ইউটিউব-ভিত্তিক নিউজ চ্যানেলের ভিউয়ারশিপ ছিল ৬৮ কোটির বেশি। ১৬টি ইউটিউব চ্যানেল ছাড়াও, তথ্য ও সম্প্রচার মন্ত্রক একই কাজ করার অপরাধে একটি ফেসবুক অ্যাকাউন্টকে ব্লক করেছে।
আইবি মন্ত্রক জানিয়েছে "আইটি রুলস ২০২১-এর রুলস ১৮-এর আওতাধীন প্রয়োজনীয় কোনও ডিজিটাল সংবাদ প্রকাশক মন্ত্রকের কাছে তথ্য সরবরাহ করেনি"।আরও পড়ুন:
এর আগেও ৫ এপ্রিল ২২টি ইউ টিউব চ্যানেল ব্লক করা হয়েছে। এর মধ্যে ছিল ১৮টি ভারতীয় এবং চারটি পাকিস্তানের চ্যানেল। নয়াদিল্লির অভিযোগ এই ইউটিউব চ্যানেলগুলি ভুয়োও খবর ছড়াচ্ছে যা জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং দেশের শৃঙ্খলাকে প্রভাবিত করতে পারে।
আরও পড়ুন:
২০২১ সালের ডিসেম্বর থেকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভারতের অখণ্ডতা, জনশৃঙ্খলা ইত্যাদির সাথে সম্পর্কিত ভিত্তিতে মোট ৭৮টি ইউ টিউব- ভিত্তিক নিউজ চ্যানেল এবং অন্যান্য বেশ কয়েকটি সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ জারি করে মন্ত্রক।
আরও পড়ুন:
মন্ত্রকের মতে, একাধিক ইউটিউব চ্যানেল ভারতীয় সশস্ত্র বাহিনী, জম্মু ও কাশ্মীরের মতো বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে বিভিন্ন বিষয়ে ভুয়ো খবর পোস্ট করার জন্য ব্যবহার করা হচ্ছিল।