পুবের কলম, ওয়েবডেস্ক: সেলিম দুরানির মৃত্যুতে শোকপ্রকাশ  করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর শোকবার্তায় লিখেছেন,  ‘সেলিম দুরানি জি একজন ক্রিকেট কিংবদন্তি। তিনি নিজেই একটি  ইনস্টিটিউশন। বিশ্ব ক্রিকেটে ভারতের উত্থানের পিছনে সেলিম  দুরানির ভূমিকা অনস্বীকার্য।

মাঠে ও মাঠের বাইরে তিনি তাঁর  স্টাইলের জন্য বিশেষ পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা  শোকাহত। তাঁর পরিবার ও বন্ধু বান্ধবদের জানাই সমবেদনা। দুরানির, আত্মার শান্তি কামনা করি।

সেলিম দুরানির মৃত্যুতে শোকাহত মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর।  তিনি তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘সেলিম দুরানিজির মৃত্যুর খবর  পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। এমন একজন মানুষকে আমরা  হারালাম যিনি সত্যিই ভালোবাসার যোগ্য। এই কঠিন সময়ে আমি  তাঁর পরিবারের পাশে রয়েছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’