পুবের কলম ওয়েব ডেস্ক: অসুস্থ মুলায়ম সিং যাদব, ভর্তি আই সি ইউ তে। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব তাঁকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন রীতিমত সংকটে রয়েছে মুলায়ম সিং যাদব।
আরও পড়ুন:
সুত্রের খবর, প্রাক্তন সপা প্রধানকে হাসপাতালে নিয়ে আসার পরই চিকিৎসকরা তাঁকে তড়িঘড়ি আইসিইউ-তে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, পরীক্ষা করে দেখা যায় অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে গেছে। বিশেষজ্ঞরা তাঁর স্বাস্থ্যের উপর প্রতিমুহূর্তে নজর রাখছেন। খবর পেয়েই, লখনউ থেকে দিল্লি ছুটেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদবও গুরুগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর।
আরও পড়ুন:
সমাজবাদী পার্টির পিতৃপুরুষ স্বরূপ মুলায়ম সিংয়ের স্ত্রী সাধনা গুপ্ত চলতি বছরের জুলাই মাসে মারা যান। ফুসফুসে সংক্রমণের জন্য তিনি গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: