আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: চিনে ফেরার কোনও সম্ভাবনাই নেই। ভারতই তাঁর পছন্দ। এই মন্তব্য করলেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। সোমবার তাওয়াং ইস্যুতে হিমাচল প্রদেশের কাংড়ায় সাংবাদিকদের মুখোমুখি হন দলাই লামা।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতকেই তিনি পছন্দ করেন, ভারতই তাঁর স্থায়ী ঠিকানা।আরও পড়ুন:
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলাই লামা বলেছেন, “পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় – চিন আরও নমনীয়। তবে চিনে ফেরার কোনও সম্ভাবনা নেই ।
আমি ভারতকে পছন্দ করি। এটাই আমার জায়গা। কাংড়া- পন্ডিত নেহরুরও পছন্দের স্থান ছিল। এটাই আমার স্থায়ী বাসস্থান।”আরও পড়ুন: