পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরানের সাথে সম্ভাব্য পরমাণু চুক্তি বাতিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পশ্চিমা শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। তিনি বলেছেন, এ চুক্তি ইসরাইলের শত্রুদের পুরস্কৃত করবে। এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য চুক্তিটিকে একটি ‘খারাপ চুক্তি’ বলে অভিহিত করেন লাপিদ। সেই সাথে অভিযোগ করেন, বাইডেন এর আগে ইরানের বিরুদ্ধে যেসব বিষয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেসব পালনে ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন:
তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো একটি রেড লাইন আঁকে, ইরানিরা তা উপেক্ষা করে এবং এরপর রেড লাইনটি সরে যায়।
’ জো বাইডেন ২০১৫ সালের চুক্তিটিকে আবারও কার্যকর করতে আগ্রহী। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও আমেরিকা-ইরানের মধ্যে শেষ পর্যন্ত নতুন চুক্তি হবে কি-না, তা এখনও স্পষ্ট নয়। বাইডেন প্রশাসন ইরানের সর্বশেষ অফারটি বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। তবে ইসরাইল এ চুক্তি বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।আরও পড়ুন:
https://youtu.be/GOEUzRnCZ80
আরও পড়ুন:
ইসরাইলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হলে তারা বিপুল পরিমাণ অর্থ লেবাননের হিজবুল্লাহর মতো সংগঠনগুকে দেবে, যা তেল আবিবের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
এর আগে ইরানের সাথে আলোচনার জন্য নির্দিষ্ট কোনও পক্ষকে দোষারোপ করা থেকে বিরত ছিলেন লাপিদ। কিন্তু বুধবার তিনি সরাসরি উল্লেখ করেন, ‘আমেরিকা ও অন্য দেশগুলো শেষ মুহূর্তে ইরানের দাবি মেনে নিচ্ছে।’ তিনি বলেন, ‘ইরানিরা আবারও দাবি করছে, আর আলোচকরাও আবার ছাড় দিতে প্রস্তুত। কিন্তু আমরা মাথার ওপর একটি চরমপন্থী পরমাণু হুমকি নিয়ে বাঁচতে রাজি নই। আমরা এই চুক্তি হতে দেব না।’