পুবের কলম, ওয়েবডেস্ক: ফের হিট রানের ঘটনা ঘটল ম্যাঙ্গালুরুতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের আহত আরও ১। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে লরিতে করে তিনজন কেরলের দিকে যাচ্ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে পাংচার হওয়া লরির টায়ার বদলাচ্ছিলেন তারা।
আরও পড়ুন:
ঠিক সেই সময় দ্রুতগামী আসা একটি গাড়ি দুজনকে পিষে দিয়ে চলে যায়। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে ৬৬ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যক্তিদের নাম বাবলু ও আঁচল সিং। আহত অনীশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: