পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার প্রকাশিত হয়েছে এসআইআরের খসড়া ভোটার তালিকা। এবার হিয়ারিং শুরু হবে। খসড়া তালিকায় নাম থাকলেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে। প্রয়োজনীয় নথি দেখাতে না পারেন, তা হলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কি না, তা বিচার বিবেচনা করে দেখবে নির্বাচন কমিশন। কারা ডাক পাবেন হিয়ারিংয়ে, জেনে নিন বিস্তারিত।
১. ৩০ লক্ষ ভোটার, যাঁদের ম্যাপিং সম্ভব হয়নি, তাঁদের ডাকা হবে হিয়ারিংয়ে। ২০০২ সালের এএসআই-এর লিঙ্ক হয়নি, অথচ ২০২৬-এর খসড়ায় নাম আছে, তাঁদের ডেকে পাঠানো হতে পারে।
২. কমিশনের logical discrepancy তালিকায় নাম আছে যাঁদের, ডাক পাবেন তাঁরা।
৩. জেন্ডার মিসম্যাচ হলেও ডাক পড়বে হিয়ারিংয়ে।
এদিকে কমিশন সূত্রে খবর, ভোটাররা অফলাইন ও অনলাইন—দু’ভাবেই দেখতে পারবেন তাঁদের নাম তালিকায় রয়েছে কি না। যাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের তালিকা প্রতিটি বুথে টাঙানো থাকবে। সোমবারই বুথ লেভেল অফিসারদের কাছে খসড়া তালিকার প্রাথমিক তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। ইনিউমারেশন ফর্ম পূরণ করার পরও যদি কারও নাম খসড়া তালিকায় না থাকে, তবে ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানোর সুযোগ থাকবে। তবে এই সবের মধ্যেই সবচেয়ে বেশি উদ্বেগ ও কৌতূহলের কেন্দ্রে রয়েছেন বাংলার প্রায় ১ কোটি ৮৬ লক্ষ ভোটার—যাঁরা শুনানির ডাক পেতে চলেছেন এবং যাঁদের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।


























