পুবের কলম,ওয়েবডেস্ক: বালেশ্বরের রেল দুর্ঘটনার আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যেই একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে আসছে। এবার আগুন আতঙ্ক সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ট্রেনটির বি-৫ বগিতে আগুন লাগে। আতঙ্কিত হয়ে যাত্রীরা নেমে পড়েন ওড়িশার বেরহামপুর স্টেশনে।
আরও পড়ুন:
প্রাথমিক অনুমান, এসি থেকেই কোনোভাবে আগুন লেগেছে।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা।
আরও পড়ুন:
খবর দেওয়া হয় দমকলে। প্রায় ৪৫ মিনিট পর নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভার পর ট্রেনটি স্টেশন ছেড়ে ফের রওনা দেয়।