পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা। টানা দু’দিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যা বিমান সংস্থার। যার জেরে ২০০-রও বেশি বিমান বাতিল হয়েছে। বহু ফ্লাইট বিলম্বিত হচ্ছে। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন হাজার হাজার যাত্রীরা। মঙ্গলবার সংস্থার অন-টাইম পারফরম্যান্স এক ধাক্কায় নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ শতাংশে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ইন্ডিগোর পরিষেবা এভাবে থমকে যাওয়ার নেপথ্যে রয়েছে আপডেট করা ক্রু রোস্টারিং নিয়মাবলী।
ইন্ডিগোর পাইলটের সংখ্যা কম। ক্রু সদস্যও প্রয়োজনের তুলনায় কম। ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সমস্যা দূর করতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।আরও পড়ুন:
এদিকে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-র তরফে ইন্ডিগোর আধিকারিকদের তলব করা হয়েছে। ঠিক কি কারণে বিমান পরিষেবা বিপর্যস্ত! জানতে চেয়েছে ডিজিসিএ।