পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ভোটগ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র খতিয়ে দেখেন তাঁরা।
আরও পড়ুন:
২৯৯টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ, নারী ৬ কোটি ২৮ লাখ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত থাকলেও বাকি ২৯৯টি আসনে একযোগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।