পুবের কলম ওয়েবডেস্ক : এবার জুম্মা মসজিদকে নিজেদের মন্দির হিসাবে দাবি। কর্ণাটকের সপ্তদশ শতকের এক মসজিদকে নিজেদের মন্দির হিসেবে দাবি করল হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনার বিতর্কিত নেতা প্রমোদ মুথালিক। তার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে।
আরও পড়ুন:
তিনি বলেন, ”রাম মন্দিরের জন্য আমাদের ৭২ বছর লড়াই করতে হয়েছিল।
৭২ বছরের লড়াইয়ের পরে আমরা ওখানে মন্দির নির্মাণ করতে পেরেছি। একই ভাবে আমি চ্যালেঞ্জ করে বলছি গড়গের জুম্মা মসজিদও আসলে ভেঙ্কটেশ্বর মন্দির ছিল। টিপু সুলতানের আমলে যে সব মন্দির ধ্বংস করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল এই মন্দিরটি। এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমরা এর জন্য লড়াই করব।”আরও পড়ুন:
বেঙ্গালুরু থেকে ৪১২ কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটির সামনে দাঁড়িয়েই ওই ভিডিয়ো রেকর্ড করেন প্রমোদ। তাঁর দাবি, জুম্মা মসজিদের জায়গায় যে আগে মন্দির ছিল, সেই সংক্রান্ত দু’টি নথি এর মধ্যেই তাঁদের হাতে এসেছে। তাঁরা সেই নথি দু’টিকে সামনে রেখে আন্দোলন শুরু করতে চান।
কেবল এই মসজিদটিই নয়, গোটা রাজ্যে আরও যেসব জায়গায় মন্দিরের জায়গায় মসজিদ তৈরি করা হয়েছিল বলে তাঁদের কাছে তথ্য আছে, সর্বত্রই তাঁরা আন্দোলন করবেন বলেও দাবি করেছেন ওই নেতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে গিয়েছে।আরও পড়ুন:
কর্ণাটকে এর আগে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের গির্জার মধ্যে ভজন গাইতে গাইতে দেখা গিয়েছিল। তাঁদের অভিযোগ ছিল, খ্রিস্টান পাদরিরা প্রান্তিক সম্প্রদায়ের মানুষদের জোর করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা হল।অনেকে মনে করছেন এইভাবে আসলে নতুন করে কট্টর হিন্দুত্বের জিগির তোলা হচ্ছে। ইউপি নির্বাচন সমাপ্ত হয় না পর্যন্ত এমনটা চলবে। এমন রাজনীতি ঠিক কোন দলের বিশেষ সুবিধা করে দেয় তা বলার অপেক্ষা রাখে না।