পুবের কলম, ওয়েবডেস্ক: এখনও মার্চ মাস পড়েনি, তার মধ্যেই চাঁদিফাটা গরমে হাঁসফাঁস করছেন জনজীবন। তীব্র গরমে গলদঘর্ম সকলেই। সাত সকালে রোদের কড়া তেজ, সেই সঙ্গে দাবদাহ চলছে। রাতেও তাপমাত্রার কোনো হেরফের ঘটছে না।
চৈত্রেই বাংলায় তাপমাত্রার পারদ ছুঁয়ে ফেলল ৪০ ডিগ্রি। বৃহস্পতিবার আরও বাড়ল তাপমাত্রা। রবিবার পর্যন্ত একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।আরও পড়ুন:
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিকে ছুঁয়ে ফেলেছে।
সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পশ্চিমের জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রা। আগামী ৪ দিনের মধ্যে আরও ৪ ডিগ্রি বাড়বে পারদ।আরও পড়ুন:
আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপ প্রবাহের সর্তকতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি জেলাতেও গরমের দাপট ভালমতোই রয়েছে।
আরও পড়ুন:
দার্জিলিং ও কালিম্পং-এ গরমের প্রভাব সরাসরি না পড়লেও তাপমাত্রা অনেকটা বাড়বে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে।
আরও পড়ুন: