০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রক্তাক্ত পঞ্চায়েত ভোট! পিটিয়ে খুন থেকে একাধিক জেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত — উত্তেজনা

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রক্ত ঝড়েছিল একাধিক জেলায়। শনিবার ভোট শুরু হতে না হতেই ফের রক্তাক্ত হল ভোটগ্রহণ পর্ব। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, কোচবিহারে কর্মী খুনের ঘটনা সামনে এল।

মানিকচকে বালুটোলার আসিন তলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ কংগ্রেসের বিরুদ্ধে হামলা ও গুলি চালানোর অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মালেক (৪০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে পুলিশ। বালুটোলা ১৮২ নম্বর বুথের ঘটনা।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলা ও রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

অপর দিকে ভোটের সকালে খুন কদম্বগাছিতে ৷ নির্দল প্রার্থীর সমর্থক খুন হয়েছেন বলে খবর।  তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ৷ অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল ৷  খুনের ঘটনায় উত্তপ্ত কোচবিহার।

আরও পড়ুন: তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য, একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি

ফলিমারিতে খুন হয়েছেন এক বিজেপি কর্মী ৷ বিজেপির পোলিং এজেন্ট মহাদেব বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷

আরও পড়ুন: ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

নির্দল প্রার্থী জাহানারা বেগমের এজেন্টকে গুলি করার অভিযোগ শাসকদের বিরুদ্ধে। ঘটনা আরামবাগের আরাণ্ডি ১ গ্রাম পঞ্চায়েতের সাতমাসা ২৭৩ বুথের ঘটনা। গুলিবিদ্ধ ওই এজেন্টের নাম কায়মুদ্দিন মল্লিক। বুথে যাওয়ার পথে গুলি করে বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি  গোঘাটের বদনগঞ্জের ১৪-১৫ বুথে নির্দল প্রার্থীর এজেন্টদের ঢুকতে বাধা।

ভাঙড়ের  চকমরিচকে ১৬৪ নং বুথে আইএসএফ -তৃণমূল সংঘর্ষ। দু’জন আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। এলাকায় বোমাবাজি চলে। উত্তপ্ত এলাকা।

পাশাপাশি খড়গ্রামে খুন তৃণমূল কর্মী ৷ তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ খড়গ্রামের নলদ্বীপ গ্রামের ঘটনা ৷ কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ ৷ কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে।

সর্বধিক পাঠিত

জ্ঞানেশ ভ্রমণ, তারপর তারিখ: নির্বাচনের আগে পর্যালোচনার জন্য ৯-১০ মার্চ বাংলায় আসবে নির্বাচন কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রক্তাক্ত পঞ্চায়েত ভোট! পিটিয়ে খুন থেকে একাধিক জেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত — উত্তেজনা

আপডেট : ৮ জুলাই ২০২৩, শনিবার