পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই ঘটনার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তিনি আরও বলেন, সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে যারা ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়, তারা দেশের শত্রু। এই ধরনের মব সন্ত্রাস জাতিকে আরও বিভক্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন:
বিএনপি মহাসচিবের বক্তব্য, হাদি ছিলেন নির্বাচনের প্রার্থী এবং জনগণের কাছে গিয়েছিলেন।
দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, হাদির হত্যাকারী ও সব ধরনের মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।আরও পড়ুন:
সবশেষে তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব এখন জাতিকে ঐক্যবদ্ধ করা এবং গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। এজন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।