পুবের কলম ওয়েব ডেস্ক: চটের কারণে টি-২০ বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছেন ভারতের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ। ইদানিং দেখা যাচ্ছে, ক্রিকেটাররা হামেশাই চোট -আঘাতের কবলে পড়ছেন। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নিয়মিত ভাবে খেলে আসছেন বুমরাহ। অথচ ২০১৬ সাল থেকে ২০২২-এর মধ্যে চোটের কারণে একাধিকবার দেশের হয়ে নামতে পারেননি তিনি। বুমরাহর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন:
এ বার এই নিয়ে মুখ খুললেন কিংবদন্তি কপিল দেব। ক্রিকেটারদের প্রতি তাঁর পরামর্শ, শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ছে মনে হলে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নাও। এক প্রতিক্রিয়ায় ১৯৮৩‘র বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন ‘আমি একাধিক খেলোয়াড়কে বলতে শুনেছি, আইপিএলে খেলার সময় তাদের ওপর প্রচুর চাপ থাকে। শরীরের ওপর খুব ধকল যায়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি বেশি চাপ অনুভব কর তা হলে, আইপিএল খেলার দরকার নেই।
’ পাশাপাশি ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কপিল দাবি করছেন, যে সব ক্রিকেটারদের খেলাটির প্রতি ভালোবাসা-আবেগ বেশি থাকে তারা কখনোও চাপ অনুভব করে না। ‘আমি কৃষক পরিবারের ছেলে। ক্রিকেট খেলতে ভালোবাসতাম বলেই খেলাটা শুরু করেছিলাম। আমি বুঝি না, এখন কেন এত চাপের কথা উঠছে। যদি কেউ খেলাটা ভালোবেসে খেলে, তা হলে সে চাপ অনুভব করবে না। ’