পুবের কলম ওয়েবডেস্ক: বিরাট কোহলি ছন্দে থাকলে কি হয়, তা ওয়ানডে সিরিজ ভালোভাবেই টের পেল শ্রীলঙ্কা। তৃতীয় ওয়ানডে’তে শতরান হাঁকালেন তিনি। এই নিয়ে সিরিজের তিনটি ওয়ানডের মধ্যে দুটিতেই সেঞ্চুরি করলেন কোহলি। ওয়ানডেতে কোহলির এটি ৪৬-তম শতরান। এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন তেন্ডুলকর- ৪৯টি।
রবিবার তিরুবনন্তপুরমে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত থাকলে তিনি।
এই রান করার পথে কোহলি ১৩টি চার ও ৮টি ছয় মেরেছেন। একই সঙ্গে এ দিন ব্যাট হ্যতে তিনটি নজির গড়ে ফেলেলন তিনি। ছাপিয়ে গেলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে।আরও পড়ুন:
দেশের মাটিতে ওয়ানডে ক্রিকেটে শচীনের শতরানের সংখ্যা ২০টি। এর জন্য ১৬৪টি ম্যাচের সাহায্য নিয়েছেন মাস্টার ব্লাস্টার। এ দিনের শতরানের সঙ্গে দেশের মাটিতে ২১টি ওয়ানডে সেঞ্চুরি হয়ে গেল বিরাটের।
তিনি অবশ্য শচীনের থেকে অনেক কম, ১০৪টি ম্যাচ খেলে এই নজির গড়লেন। এই ম্যাচে আরও একটি দিকে শচীনকে ছাপিয়ে গেলনে বিরাট। একদিনের আন্তর্জাতিকে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের বিচারে এত দিন যৌথভাবে শীর্ষে ছিলেন শচীন ও কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শচীন ৯টি সেঞ্চুরি করেছিলেন। আর রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দশম শতরানটি করে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন কোহলি।আরও পড়ুন:
এখানেই শেষ নয়, রবিবার ওয়ানডে’তে আরও একটি নজির গড়লেন কোহলি।
একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করা খেলোয়াড়দের তালিকায় প্রথম পাঁচের মধ্যে ঢুকে পড়লেন তিনি। ২৬৯টি একদিনের ম্যাচ খেলে বর্তমানে কোহলির মোট রান ১২,৭৫৪। এ দিন তিনি টপকে গেলেন শ্রীলঙ্কান প্রাক্তন তারকা মাহেলা জয়বর্ধনেকে (১২,৬৫০)। এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন তেন্ডুলকর । এক্ষেত্রে মাস্টার ব্লাস্টারের সংগ্রহ ১৮,৪২৬ রান। দু’নম্বরে রয়েছেন কুমার সঙ্গকারা। তিন ও চারে রয়েছেন যথাক্রমে রিকি পন্টিং এবং সনথ জয়সূর্য।আরও পড়ুন: