পুবের কলম প্রতিবেদক, মানিকচক: ডলফিনের মত বিরল প্রজাতির বিশাল আকৃতির মাছ উদ্ধার হল কালীন্দ্রি নদীতে। মালদার মানিকচক ও পুখুরিয়া থানার অর্ন্তবর্তী নদীতে জেলেদের জালে ওই মাছ উদ্ধার হয়েছে। বিরল প্রজাতির মাছ দেখতে সকাল থেকে নদীঘাটে ভীড় জমায় গ্রামবাসীরা। ঘটনায় খবর দেওয়া হয় বনদপ্তরকেও। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় বিশালাকৃতির মাছটি।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কিছু জেলে বুধবার মাছ ধরার সময় জাল টানছিলেন। সেই সময় তারা এই বিশাল আকৃতির বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পায়। যদিও তারা দীর্ঘ প্রচেষ্টার পরে এই বিরল প্রজাতির প্রাণীটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন:
ঘটনার খবর গ্রামের মধ্যে পৌঁছাতে ঝাঁকে ঝাঁকে উৎসাহী মানুষ এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখার জন্য আসতে থাকে। ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তরকে।
বনদপ্তরের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেরোয়ার জানান, গঙ্গা ও কালিন্দ্রীর যোগসূত্র রয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই ওই বিরল প্রজাতির প্রাণীটি কালিন্দ্রীতে ঢুকে পড়ে।আরও পড়ুন:
বনদপ্তরের আধিকারিক প্রদীপ গোস্বামী জানান, এটা হচ্ছে সুসক (গ্যাঞ্জিটিক ডলফিন)। সাধারণত এগুলো গঙ্গা নদীতে দেখা যায়। এখানে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।