পুবের কলম, ওয়েবডেস্কঃ ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘গাদাগ পেল গি খোরলো’ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী মোদি। ভুটান শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাদের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ‘গাদাগ পেল গি খোরলো' প্রদান করার ঘোষণা করল।
ভুটানের রাষ্ট্রপ্রধান জিগমে খেসার নামগেল ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন।করোনা অতিমারি পরিস্থিতিতে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়েছিলেন মোদি।
সেই সাহায্যই এই পুরস্কার এনে দিল তাঁকে।শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মানের কথা জানানো হয়। করোনা পরিস্থিতিতে ভারত যেভাবে চিকিৎসা সামগ্রী দিয়ে ভুটানকে সাহায্য করেছিল, সেই সাহায্যের ধন্যবাদ জানাতেই এই সম্মানে ভূষিত করা হচ্ছে প্রধানমন্ত্রীকে।
ref_src=twsrc%5Etfw">@narendramodi name for the highest civilian decoration, Order of the Druk Gyalpo.
ভুটানের প্রধানমন্ত্রী লোটে সেরিং নিজেই ট্যুইট করে লেখেন, 'মোদিজীর অসাধারণত্বকে সম্মান জানাতে ভুটানের সর্বোচ্চ সম্মান, নয়াদাগ পেল গি খোরলো ভূষিত করার সিদ্ধান্ত নেওয়ায় অত্যন্ত খুশি।'
ভুটানের প্রধানমন্ত্রীর দফতর থেকেও ফেসবুক পোস্টেও লেখা হয়, 'বছরের পর বছর ধরে, বিশেষ করে করোনা অতিমারির সময়ে প্রধানমন্ত্রী মোদিজী বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন।
যথাযোগ্য ব্যক্তিকেই সম্মান দেওয়া হচ্ছে! ভুটানের সমস্ত মানুষের পক্ষ থেকে অনেক অভিনন্দন। মোদিকে সবসময়ই একজন মহান, আধ্যাত্মিক মানুষ হিসাবে দেখেছি। এই সম্মান উদযাপনের অপেক্ষায় আমরা।'
বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে ভুটানের সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র ভারত। ১,০২০ মেগাওয়াটের টালা জলবিদ্যুৎ প্রকল্প, পারো বিমানবন্দর, ভুটান ব্রডকাস্টিং স্টেশন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সাহায্য করছে ভারত।
আজ ভুটানের জাতীয় দিবস। এই বিশেষ দিন উপলক্ষ্যে দেশের সমস্ত মানুষকে অভিবাদন জানান দেশের প্রধানমন্ত্রী লোটে সেরিং ।