পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০৪৭’ নামক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়াকফ আইন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, এই আইন গরিব মুসলিমদের জন্য। পাশমন্দা মুসলিমদের সহায়তা হবে এই আইনে।
আরও পড়ুন:
এছাড়া পহেলগাঁও জল বিতর্ক প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। বলেন, 'এবার ভারতের হকের জল ভারতের জন্য বইবে'।
'আগে ভারতের হকের জলও বাইরে যাচ্ছিল। এবার ভারতের হকের জল ভারতের জন্য বইবে। এবার ভারতের জল, ভারতেরই কথাতেই থামবে।'আরও পড়ুন:
উল্লেখ্য, ওয়াকফ (WAQF ACT) নিয়ে প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। তবে বিরোধীদের আপত্তি উড়িয়ে কয়েক সপ্তাহ আগেই সংসদের দুই কক্ষে ওয়াকফ বিল পাশ হয়।
পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করার পর তা আইনে পরিণত হয়েছে। তার পরই মোদি সরকারের সংশোধিত ওয়াকফ আইনের (WAQF ACT) সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত ৭২টি মামলা হয়।আরও পড়ুন:
বিভিন্ন মুসলিম সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী দলের সাংসদ, নেতারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সব মামলা একত্রিত করে শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে। যার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মে। শীর্ষ আদালতের নয়া বিচারপতির অধীনে নয়া ওয়াকফ আইনের পরবর্তী শুনানি হবে।