পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবারের মেঘ ভাঙা বৃষ্টিতে তচনচ হয়ে গিয়েছে অমরনাথ। ১৬ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে সেনা।বাঙালি পুণ্যার্থীদের সহায়তায় হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ট্যুইট করে জানিয়েছেন এই রাজ্যের আটকে পড়া পর্যটকদের ফেরাতে সবরকম সহযোগিতা করবে রাজ্য সরকার।
ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। কন্ট্রোলরুমের নম্বর টি হল (033- 22143526)।আরও পড়ুন:
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাংলার ২১ পর্যটক আটকে রয়েছে অমরনাথে। তাদের মধ্যে ১৫ জনই হাওড়ার বাসিন্দা। দুর্গতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
অন্যদিকে প্রতিকূল আবহাওয়া কে উপেক্ষা করেই চলছে উদ্ধার কাজ। জওয়ান দের পাশাপাশি , জম্মু-কাশ্মীর পুলিশের বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজ চালাচ্ছেন। আহত এবং তীব্র আতঙ্কিত পুণ্যার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার।
আরও পড়ুন:
https://twitter.com/MamataOfficial/status/1545678022296076288?t=mdF_QluM6cMUUsUYxEEVBg&s=19
আরও পড়ুন: