পুবের কলম, ওয়েবডেস্ক: কিছুতেই স্বস্তি ফিরছে না অমরনাথ যাত্রায়। গত ৩০ জুন থেকে এই যাত্রা শুরু হলেও বার বার বাধার কারণে পিছিয়ে যাচ্ছে এই তীর্থযাত্রা। গত ৪ জুলাই হঠাৎ করে ভূমিধস নেমে আসে। অমরনাথ গুহার কাছের ক্যাম্পে সহ লঙ্গরখানায় জল ঢুকে যায়। ভেসে যায় ২৫টি ক্যাম্প।
ঘটনায় প্রায় ১৬ জন পূণ্যার্থীর মৃত্যু হয়। আহত শতাধিক।আরও পড়ুন:
এখনও ৪০ জন তীর্থযাত্রীর কোনও খোঁজ মেলেনি। ৮৪ জন তীর্থযাত্রী নিরাপদে বলে জানা গিয়েছে। সকলেই প্রায় সুবিধা মতো পরিবারকে নিরাপদে থাকার খবর জানিয়ে আশ্বস্ত করছে।
অমরনাথ যাত্রা নিয়ে উদ্বিগ্ন রয়েছে কেন্দ্র সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছেন, কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য তীর্থযাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনা। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও হেল্প লাইন নাম্বার খোলা হয়েছে। কারণ বাংলার বহু পর্যটক সেখানে আটকে।আরও পড়ুন:
উদ্ধারকাজে রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ, বিএসএফ এবং স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন:
সোমবার আবহাওয়া একটু উন্নত হতেই ফের অমরনাথ যাত্রা শুরু হয়। কিন্তু ফের বন্ধ হল এই তীর্থযাত্রা। খারাপ আবহাওয়ার কারণে ফের এই যাত্রা বন্ধ করে দেওয়া হল স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাঞ্জতার্নি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের দল আজ অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হতে পারেননি। পাঞ্জতর্নি ও পবিত্র গুহার কাছে প্রবল বৃষ্টি হচ্ছিল।
আরও পড়ুন:
শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড-এর পক্ষ থেকেও ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে সমস্ত ভক্তদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের সকলকেই নিরাপদ স্থানে যাত্রা থামিয়ে দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: