সেখ কুতুবউদ্দিন: রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর অনুমোদিত এবং ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন কর্তৃক পরিচালিত ৪৯৭টি মাদ্রাসার মধ্যে শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) ৩৯টি, বাকি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে) রয়েছে। উল্লেখ্য, এর আগে কর্মরত ৩ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার শিক্ষকদের দীর্ঘদিনের আরও একটি দাবি পূরণ হল। এবার মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদেরও অবসরকালীন ভাতা ১ লক্ষ টাকা থেকে বেড়ে ৫ লক্ষ টাকা হয়েছে বলে রাজ্য সংখ্যালঘু দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে। আর এতে খুশি মাদ্রাসার শিক্ষকরা।
মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা এমএসকে-এসএসকে শিক্ষা প্রতিষ্ঠানে অবসরকালীন বর্ধিত ভাতা ২০২৪ সালের এপ্রিল মাসের ১ তারি' থেকে কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল এমএসকে স্টাফ-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ফিরোজ উদ্দিন। তাঁর দাবি, এই ৪৯৭টি প্রতিষ্ঠানকে দ্রুত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের অন্তর্ভুক্তকরণ করা হোক। এমএসকে-এসএসকে শিক্ষকদের দীর্ঘ দিনের দাবিপূরণ হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মু'পাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক-সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা। অন্যদিকে, স্কুল শিক্ষা দফতরের অধীনে এসএসকে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৬ হাজার ১৪৫টি। এমএসকে রয়েছে ১ হাজার ৯০৭টি। এসএসকে’তে পড়ানো হয়, প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। এমএস’কে তেবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি। এমএসকে-এসএসকে মিলে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৮ হাজার ৫২টি, দুই শিক্ষা প্রতিষ্ঠান মিলে শিক্ষক রয়েছেন ৫২ হাজার। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ৫ হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ৫ লক্ষ টাকা ভাতা বাড়ানো হয়েছে।আরও খবর
রেলের কাজে গতি আনতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার
পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের
সোমবার থেকে খুলছে স্কুল-মাদ্রাসা-কলেজ
এই কর্মীদের salary increase-র ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
সেন্ট গ্যালেন মঞ্চে সেরার স্বীকৃতি পেল 'Swasthya Sathi'
সেন্ট গ্যালেন মঞ্চে সেরার স্বীকৃতি পেল 'Swasthya Sathi'
ছাব্বিশের নির্বাচনের আগে সংগঠনকে দৃঢ় করতে আজ বার্তা মমতার
ছাব্বিশের নির্বাচনের আগে সংগঠনকে দৃঢ় করতে আজ বার্তা মমতার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে