পুবের কলম প্রতিবেদক,বারাসত: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে গ্রামীন সম্পদ কর্মী ভিআরপি রাজ্য শাখা উত্তর ২৪ পরগনা জেলার ২২ টি ব্লকের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য ফর্ম বিলি করলো বারাসতের জেলা ফেডারেশনের অফিস থেকে। বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সভার আয়োজন করে তারা।
আরও পড়ুন:
রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডা. মানস রঞ্জন ভূঁইয়া, এবং রাজ্য ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েকের বিশেষ নির্দেশনার উপর বক্তব্য রাখেন গ্রামীণ সম্পদ কর্মী রাজ্য শাখা সংগঠনের সভাপতি মিজানুর রহমান। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার ভিআরপি শাখা সংগঠনের সভাপতি শেখ জুলফিকার ও সম্পাদক কৌশিক মন্ডল।
আরও পড়ুন:
সমাবেশ শেষে ২২টি ব্লকের ব্লক সভাপতি ও সম্পাদকের হাতে রাজ্যের এই ফর্ম তুলে দেন তারা। মিজানুর রহমানের দাবি, তারা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আসতে পেরে স্বভাবত খুশি। বরাবরই তাদের দাবির ব্যাপারে মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়েছেন।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে তারা যৌথভাবে কাজ করে মুখ্যমন্ত্রীর স্নেহধন্য হয়ে তাদের বেশ কিছু দাবি তারা আদায় করে নিতে চান।
পাশাপাশি মিজানুর রহমান জানান এই মুহূর্তে রাজ্যের প্রতিটি জেলাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিটি জেলার জেলা কমিটির মাদার ফেডারেশন এবং রাজ্য ভিআরপি শাখার যৌথ উদ্যোগে গ্রামীণ সম্পদ কর্মীদের মধ্যে প্রায় ২৫ হাজার কর্মীকে ফেডারেশনের ফর্ম ফিলাপ করার উদ্যোগ নেওয়া হয়েছে।আরও পড়ুন:
এদিনের মঞ্চ থেকে বিশ্ব নারী দিবসকে সামনে রেখে গ্রামীণ সম্পদ কর্মী দের মধ্য থেকে মহিলাদের সাংগঠনিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের শেখ জুলফিকার, কৌশিক মন্ডল, অলকা গুহ, রেখা শাহনওয়াজ বিবিরা।
আরও পড়ুন:
আগামী ১০মার্চ কর্মনাশা বন্ধের তারা সরাসরি বিরোধিতা করেছেন। কারণ তারা মনে করেন বাংলার কর্মসংস্কৃতি এবং বাংলার সরকারি কাজের ধারাবাহিক গতি অক্ষুন্ন রাখা অত্যন্ত প্রয়োজন। তাই তারা সাংগঠনিকভাবে বনধের বিরোধিতা করছেন এবং সরকারের সঙ্গেই আছেন।