পুবের কলম প্রতিবেদক : রাশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞা মস্কোর সরকারের ওপর প্রভাব ফেলবে এমনটা ভাবলে ‘বোকামি’ হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, নিষেধাজ্ঞা রাশিয়ার সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে এবং কর্তৃপক্ষের ব্যাপারে জন অসন্তোষ সৃষ্টি করবে না, রুশ বার্তা সংস্থা রিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আরও পড়ুন:
ইউক্রেইনে রুশ হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। যদিও তাতে রাশিয়াকে দমতে দেখা যাচ্ছে না।
যুদ্ধের একমাস পেরিয়ে যাওয়ার পরও ক্রেমলিন বলছে, ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ’ এবং দেশটিকে ‘নাৎসিমুক্ত’ করার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা তাদের অভিযান চালিয়ে যাবে। পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার মধ্যে বেশ কয়েকজন রুশ বিলিয়নিয়ারও পড়েছে, যাদের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মনে করা হয়। এসব বড় ব্যবসায়ীদের মধ্যে কারোরই দেশের নেতৃত্বের ওপর বিন্দুমাত্র প্রভাব নেই।আরও পড়ুন:
সাক্ষাৎকারে রাশিয়ার এই প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন ক্রেমলিনের সামরিক অভিযানের পক্ষে যে রাশিয়ার দুই-তৃতীয়াংশ মানুষের সমর্থন আছে, তা বিভিন্ন জনমত সমীক্ষাতেই দেখা যাচ্ছে।
পুতিনের পক্ষে সমর্থন অনেক বেশি। দেশের বাইরে থাকা যে রুশরা ইউক্রেইনে অভিযানের বিরুদ্ধে বলছে তাদেরও কড়া সমালোচনা করেছেন মেদভেদেভ। তিনি বলেছেন, কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্তে আপনি অসন্তুষ্ট হতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনি দেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না, তাও এমন কঠিন পরিস্থিতিতে, এটা দেশদ্রোহিতা।আরও পড়ুন: