আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার বাংলাদেশ আসছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ।
আরও পড়ুন:
শনিবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সুলতান এই প্রথম ঢাকা সফরে আসছেন।
আরও পড়ুন:
সুলতানের সফরসঙ্গী হিসেবে রাজ পরিবারের সদস্য, ব্রুনাইয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরা থাকবেন।
আরও পড়ুন:
এদিন সন্ধ্যা ৭টায় হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন।
পরে ব্রুনাইয়ের সুলতান বঙ্গভবনের গ্যালারি হলে ভিজিটর বুকে স্বাক্ষর করবেন।আরও পড়ুন:
রাষ্ট্রপতি হামিদ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন।
আরও পড়ুন:
ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ তিন দিনের সফরে ১৫ অক্টোবর ঢাকায় আসছেন। এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। এই সফরে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
আরও পড়ুন: