পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড (কাজান সামিট) সম্মেলনে এবার অংশ নিয়েছে ৪৪টি মুসলিম দেশ। ১৩তম আন্তর্জাতিক অর্থনৈতিক শীর্ষ সম্মেলনটি রুশ প্রজাতন্ত্র তাতারস্তানের কাজান সিটিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। মুসলিম বিশ্বের সাথে সহযোগিতার জন্য রাশিয়ার বৃহত্তম প্ল্যাটফর্ম এটি। তিন দিনের শীর্ষ সম্মেলনে মোট ৫৯টি দেশের অংশগ্রহণ রয়েছে।
কাজান ‘ওআইসি যুব রাজধানী’র মর্যাদা পেয়েছে। মালয়েশিয়ায় রাশিয়ার দূতাবাস বার্নামাকে জানিয়েছে, ১৫০টি রাশিয়ান এবং বিদেশি কোম্পানি এই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে প্রাচীন মুসলিম রাষ্ট্র ‘ভোলগা বুলগেরিয়া’ নিয়ে স্মৃতিচারণ করবেন অংশগ্রহণকারীরা। এ নিয়ে আলাদা কর্মসূচিও রয়েছে। তৎকালীন ভোলগা বুলগেরিয়া রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল মুসলিম বণিকদের যাতায়াত ও তাদের বংশবৃদ্ধির কারণে। ওই অঞ্চলটি এখন আধুনিক ইউরোপের অংশ। শীর্ষ সম্মেলনটির আয়োজন করছে তাতারস্তান বিনিয়োগ উন্নয়ন সংস্থা। আয়োজকের মতে, কাজান সামিটের মূল উদ্দেশ্য হল রাশিয়ান ফেডারেশনের অঞ্চল এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা। রাশিয়ায় ইসলামি আর্থিক ব্যবস্থার প্রতিষ্ঠানের উন্নয়নও এ সম্মেলনের উদ্দেশ্য। রাশিয়ার প্রায় ১৪৫ মিলিয়ন লোকের মধ্যে প্রায় ২০ মিলিয়ন মুসলিম জনসংখ্যা রয়েছে। রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড প্রথম শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। এর মাধ্যমে রাশিয়া এবং ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সুযোগ সৃষ্টি হয়। রাশিয়া ২০০৫ সাল থেকে ওআইসির পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুস্তম মিন্নিখানভের সভাপতিত্বে ১৩তম শীর্ষ সম্মেলনে রাশিয়ান এবং বিদেশি কোম্পানিগুলোর শীর্ষ পরিচালকরা একত্রিত হয়েছেন। মূলত রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের কাঠামোর মধ্যে এটি অনুষ্ঠিত হচ্ছে।রুশ-ইসলামি বিশ্বের যোগসেতু ‘কাজান সম্মেলন ২০২২’ শুরু
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মে ২০২২, ১১:০৮
আরও খবর
রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্ষুব্ধ ট্রাম্প, ইউক্রেনকে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র দিলেও চাইছেন পুরো দাম
২০২২ সালে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রায়াল কোর্ট: সমীক্ষা
ফিরে দেখা:২০২২- এ কিছু আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয়
৬০০ ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইহুদি সেনা
কেবল জল পান করেই অমরনাথের গুহায় আটদিন ধরে আটকিয়ে মিনাখাঁর পুর্ণার্থী সমরেশ
কেবল জল পান করেই অমরনাথের গুহায় আটদিন ধরে আটকিয়ে মিনাখাঁর পুর্ণার্থী সমরেশ
ভাঙনের মুখে ইইউ? ইউরোপীয় একতায় ফাটল ধরাচ্ছে রুশ গ্যাস-রাজনীতি
ভাঙনের মুখে ইইউ? ইউরোপীয় একতায় ফাটল ধরাচ্ছে রুশ গ্যাস-রাজনীতি
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর