পুবের কলম ওয়েবডেস্ক: রুশ অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলকে নিয়ে বেশকিছু বিতর্কিত মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। এরপরই রাশিয়ার অর্থডক্স চার্চ কর্তৃপক্ষ ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের তীব্র সমালোচনা করেছে। কিরিলের প্রতি আহ্বান জানিয়ে পোপ ফ্রান্সিস বলেন, কোনও মতেই পুতিনের ’আল্টার বয়’ বা সহকারী বা মুখপাত্র হবেন না। খ্রিস্টান চার্চে ‘আল্টার বয়’ বলা হয় সেই বালককে, যে চার্চের যাজকের সহকারী হিসেবে থাকে৷ রুশ অর্থডক্স চার্চের প্রধানকে পুতিনের আল্টার বয় না হতে বলায়, বিষয়টি নিয়ে বেশ ক্ষুদ্ধ হয়েছে রুশ চার্চ কর্তৃপক্ষ। তারা বলেছে, এমন মন্তব্য পরবর্তী আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলবে ও সম্পর্ক খারাপ করবে।
রাশিয়ার চার্চ বলেছে, যুদ্ধ শুরু হওয়ার দেড় মাস পর যখন কিরিল ও ফ্রান্সিস সরাসরি কথা বলেছেন তখন পোপের কাছ থেকে এমন সুরে মন্তব্য দুঃখজনক। এদিকে রুশ অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল ইউক্রেনে রাশিয়ার চলমান কথিত সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছেন এবং এ অভিযানের পক্ষে কথা বলেছেন৷ ৭৫ বছর বয়সী এ ধর্ম যাজকের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বেশ ভালো সম্পর্ক রয়েছে৷ স্বভাবতই এই প্যাট্রিয়ার্ক কিরিল এখন ইইউয়ের নয়া টার্গেটে পরিণত হয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার তালিকায় রুশ অর্থডক্স চার্চের প্রধান ধর্মযাজক প্যাট্রিয়ার্ক কিরিলও রয়েছেন। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে রাশিয়ার বাইরে কিরিলের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ইইউ প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার কালো তালিকায় শত শত সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীও রয়েছেন। ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনকে সমর্থন দেওয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। এ ছাড়া রাশিয়া থেকে তেল আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে তা রাশিয়ার ওপর ইইউর’ ষষ্ঠ নিষেধাজ্ঞা হবে। ইইউ’র নতুন এ পদক্ষেপের আওতায় পুতিন ঘনিষ্ঠদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নতুন এ নিধেষাজ্ঞা কার্যকরের জন্য ইইউর দেশগুলোর সমর্থন প্রয়োজন। নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে ইইউ সদস্য দেশগুলো চলতি সপ্তাহে বৈঠকে বসবে।পুতিনের ‘সহকারী’ হবেন না, রুশ বিশপকে সতর্কতা পোপের
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ মে ২০২২, ১৯:২১
আরও খবর
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্ষুব্ধ ট্রাম্প, ইউক্রেনকে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র দিলেও চাইছেন পুরো দাম
পূর্ব ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি’
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের