পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার দখলে চলে গিয়েছে দক্ষিণ ইউক্রেনের একাধিক শহর। এরই মাঝে সেখানকার বাসিন্দাদের দ্রুত রাশিয়ার পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনের একের পর এক অঞ্চল দখল করছে রাশিয়ার সেনা। কোনও কোনও অঞ্চলে রাশিয়ার মুদ্রা রুবল চালু করা হয়েছে মে মাস থেকে।
সেসব এলাকার ইন্টারনেট সার্ভারও রাশিয়া নিয়ন্ত্রণ করা শুরু করছে। এবার ওই সব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। ইউক্রেন বলেছে, রাশিয়া যা করছে ‘ভয়াবহ অপরাধ’। মূলত ঝাপারিজঝিয়া এবং খেরসন অঞ্চলে রাশিয়ার পাসপোর্ট সেখানকার নাগরিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। এই দুই অঞ্চলই এখন সম্পূর্ণভাবে রাশিয়ার দখলে। দোনবাসের নাগরিকদের জন্যও একই পদক্ষেপের কথা জানিয়েছে রাশিয়ার প্রশাসন। ইউক্রেনের বিদেশমন্ত্রক রাশিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। কিয়ভের মতে, এভাবে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা অপরাধ। রাশিয়া এখনও পর্যন্ত ইউক্রেনের এই প্রতিক্রিয়ার কোনও জবাব দেয়নি।দক্ষিণ ইউক্রেনে বিলি হচ্ছে রুশ পাসপোর্ট!
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ মে ২০২২, ১৫:৪৮
আরও খবর
সউদি আরবে চাকরির নামে প্রতারণা, বারুইপুরে ধৃত ১
রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্ষুব্ধ ট্রাম্প, ইউক্রেনকে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র দিলেও চাইছেন পুরো দাম
পূর্ব ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি’
রুশ-ইসলামি বিশ্বের যোগসেতু ‘কাজান সম্মেলন ২০২২’ শুরু
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র