পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন শর্ত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে। পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে হলে অবশ্যই আগে সেখানে অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে। দেশটিতে অস্ত্রবিরতি চালু এবং যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানানোর পর এমন জবাব দেন পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হওয়ার পর ম্যাক্রোঁ মঙ্গলবার প্রথমবারের মতো টেলিফোনে পুতিনের সঙ্গে কথা বলেন।
এ সময় ম্যাক্রোঁ ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে সেখানে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি মারিউপল শহর থেকে অসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সুযোগ দিতেও পুতিনের প্রতি আহ্বান জানান তিনি। পুতিন এ সময় বলেন, আমেরিকা-সহ পশ্চিমা বিশ্ব যদি সত্যি সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চায়, তাহলে আগে তাদেরকে ইউক্রেনের অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে। এ সময় তিনি পূর্বাঞ্চলীয় শহরগুলোতে যুদ্ধাপরাধের দায়ে কিয়েভকে অভিযুক্ত করেন। রাশিয়া এর আগেও বিভিন্ন সময় ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে। রাশিয়া প্রথম থেকেই বলছে, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তারা সেখান থেকে সরে যাবে। কিন্তু ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণে রাজি না হওয়ায় রাশিয়া ইউক্রেনের বহু শহর অবরুদ্ধ করে রেখেছে। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর বেশিরভাগই যখন পুরোপুরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেখানে ভিন্ন অবস্থান নিয়েছে ফ্রান্স। নিষেধাজ্ঞা-অবরোধ সহ কঠিন পন্থা অবলম্বনের চেয়ে আলোচনায় বিশ্বাসী দেখাচ্ছে ম্যাক্রোঁকে।অস্ত্র পাঠানো বন্ধ হলেই এই যুদ্ধ থামবে পুতিন
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ মে ২০২২, ১৫:২৫
আরও খবর
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
হাওড়া ব্রিজ বন্ধে চলছে না বাস
রাশিয়া থেকে ভারতের তেল-অস্ত্র আমদানি নিয়ে চরম অসন্তুষ্ট আমেরিকা, ট্রাম্পের হুমকি: কেন এত ক্ষোভ?
সর্বাধিক পাঠিত
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
"ম্যান মেড বন্যা"র অভিযোগ অতীত, ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে মোকাবিলার বার্তা মুখ্যমন্ত্রীর