পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বাতিল হয়ে গেল মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসির নির্বাচনী জনসভা। এই নিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে গত তিনদিনে দু'বার জনসভা বাতিল হয়ে গেল মিম প্রধানের। বিরোধী দলের বিরোধিতার কারণেই এই জনসভা বাতিল বলে খবর। বৃহস্পতিবার রাতে মিম প্রধান ওয়াইসির নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল পন্ধরীনাথ এলাকায়। এর পর ফের রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে মিম প্রধানের একটি জনসভা ছিল।
সেটিও বাতিল হয়েছে। গত তিনদিনের মধ্যে এই নিয়ে দুবার জনসভা বাতিল হল মিম প্রধানের।আরও পড়ুন:
অতিরিক্ত পুলিশ কমিশনার(এসিপি) দীশেষ আগরওয়াল জানিয়েছেন, মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসির নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল রবিবার রাতে। প্রতিবাদে ওয়াইসিকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা ছিল হিন্দু জাগরণ মঞ্চের। হিন্দু জাগরণ মঞ্চের বিরোধিতার কারণে ওয়াইসি দলের নেতারা জনসভা বাতিল করেছেন।
যেখানে সভা হওয়ার কথা ছিল সেই এলাকাটি সংবেদশনশীল বলেই পরিচিত।আরও পড়ুন:
একটি ভিডিও বার্তায় ওয়াইসি জানিয়েছেন, তিনি তাঁর ব্যস্ততার জন্য জনসভায় আসতে পারেননি। তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তিনি তার সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন পুরসভার নির্বাচনের পর তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, এই নিয়ে পর পর দুবার মিম প্রধানের জনসভা বাতিল হল।
বৃহস্পতিবার রাতে প্রথম সভাটি বাতিল হয়, এর পর রবিবারের সভাটিও বাতিল হয়ে গেল। এদিকে পুলিশ সূত্রে খবর, হিন্দু জাগরণের মঞ্চের বিরোধিতার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওয়াইসির দলের পক্ষ থেকে এই জনসভা বাতিল করে দেওয়া হয়।আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রথমবারের মতো, আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন এবং আম আদমি পার্টি (আপ) রাজ্যের পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। যা অনুষ্ঠিত হবে ৬ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হচ্ছে। সোমবার থেকে, ওয়াইসি পুর নির্বাচনে দলের প্রার্থীদের সমর্থন জোগাতে জব্বলপুর, ভোপাল, খান্ডওয়া এবং বুরহানপুরে জনসভায় ভাষণ দিয়েছেন।