পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরাইল অধিকৃত জেরুসালেমের প্রবেশপথের কাছে দু’টি বাসস্ট্যান্ডে দু’টি আলাদা বিস্ফোরণ ঘটেছে। বুধবার এ ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। ইসরাইলি পুলিশ প্রতিবারের মতো বিস্ফোরণগুলোকে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে দাবি করছে, ফিলিস্তিনিরাই এ হামলা চালিয়েছে। বুধবার সকাল ৭টার কিছু পরে গিভাত শৌল এলাকায় জেরুসালেমের প্রধান প্রবেশদ্বারের নিকটে একটি বাসস্ট্যান্ডে প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে বাসস্টপে ১২ জন আহত হন, যাদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
পরে তাদের মধ্যে একজন হাসপাতালে মারা যান। শহরের উত্তরে অবস্থিত রামো এলাকার বাসস্ট্যান্ডে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪জনের অবস্থা গুরুতর। পুলিশ সন্দেহ করছে, ব্যাগে রাখা রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে এ বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে ইসরাইলি পুলিশ কমিশনার কোবি শাবতাই বলেন, ‘হামলাকারী ২জন হতে পারে।
এ ধরনের হামলা আমরা অনেকদিন ধরে দেখিনি।’ তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলার পর ইহুদি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ শিন বেট নিরাপত্তা সংস্থার প্রধান, উপ সেনাপ্রধান এবং অন্যান্য সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলের হামলা অনেক বেড়েছে। প্রতিদিনই ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা বা জেরুসালেমে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরাচ্ছে ইসরাইল। এর ফলে ইসরাইল বিরোধী বিক্ষোভ-আন্দোলনও জোরদারে করেছে ফিলিস্তিনের ইসলামপন্থী দলগুলি।