পুবের কলম ওয়েবডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত বৃহস্পতিবার জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী উদ্যাপন করেছেন। ১১৮৭ খ্রিস্টাধে বীর যোদ্ধা সালাউদ্দিন আল-আইয়ুবি এই পবিত্র শহরটি ত্রুুসেডারদের হাত থেকে জয় করেছিলেন।
আরও পড়ুন:
তুর্কি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ এক বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘জেরুসালেম বিজয়ের এই বিশেষ বার্ষিকীতে আমি এই পবিত্র শহরের দ্বিতীয় বিজেতা সালাউদ্দিন আল-আইয়ুবি এবং তাঁর বীর সেনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
আরও পড়ুন:
জেরুসালেম ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানে মুসলমানদের প্রথম কিবলা ‘মসজিদ আল-আকসা’ অবস্থিত।
এরদোগান জোর দিয়ে বলেন, জেরুসালেম হল ‘নবীরা আমাদের কাছে যে আমানত অর্পণ করেছেন’ তারই অংশ।আরও পড়ুন:
তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করে জানান, জেরুসালেমের জন্য তাঁরা ‘সংকল্প নিয়ে লড়াই’ চালিয়ে যাবেন। এরদোগানের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে জেরুজালেমের ওপর তুরস্কের ঐতিহাসিক ও আধ্যাত্মিক অঙ্গীকারকেই পুনরায় তুলে ধরল। এই বার্ষিকী পালনের মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট বিশ্বজুড়ে মুসলিমদের কাছে তাঁর জোরালো অবস্থান প্রতিফলিত করলেন।
আরও পড়ুন: