আঙ্কারা: ফের একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। আঙ্কারায় পার্টির ৮ম সাধারণ সম্মেলনে আবারও দলের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সম্মেলনে প্রদত্ত মোট ১৫৪৭টি ভোটের সবগুলোই তিনি পেয়েছেন। নির্বাচনে জয়ের পর দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে এরদোগান বলেন, ‘আমাকে আবারও দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। জনগণের সেবার কাজ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া।
এই সম্মেলনের মাধ্যমে আমাদের শক্তি নতুনভাবে বেড়েছে, দলীয় ঐক্য আরও সুসংহত হয়েছে। আজ থেকে নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আমরা দলের কাজ, রাষ্ট্র পরিচালনা এবং জনগণের সেবা অব্যাহত রাখব।’ ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে এরদোগান বলেন, ‘জনগণ বিরোধীদের অবস্থা দেখে এখন আমাদের দিকেই ফিরে আসছে। তারা বুঝতে পেরেছে, তাদের সমস্যার সমাধান আমাদের কাছেই রয়েছে। কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন। তাদের এই প্রত্যাশা আমরা নষ্ট করতে পারি না। গত সাড়ে ২৩ বছরে জনগণের দেওয়া আমানত কখনও মাটিতে পড়তে দিইনি, আল্লাহ্র ইচ্ছায় ভবিষ্যতেও পড়তে দেব না। আমাদের থামার বা পিছিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। এই যাত্রা শুধু রাজনৈতিক সাফল্যের নয়, বরং জনগণের সেবা ও দেশের উন্নয়নের। মাওলানা রুমির দর্শন অনুসারে আমরা কখনও থামব না স্থিরও হব না। আমাদের যাত্রা সবসময় অব্যাহত থাকবে।’ নির্বাচন বোর্ডের প্রধান আবদুল্লাহ গুলের জানিয়েছেন, সম্মেলনে মোট ১৬০৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন যাদের মধ্যে ১৫৪৭ জন ভোট দেন এবং সবগুলো ভোটই বৈধ বলে গণ্য হয়। একই ভোটে দলের গুরুত্বপূর্ণ চারটি বোর্ড--- কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি, গণতন্ত্র বিচার কমিটি এবং রাজনৈতিক নৈতিকতা ও নীতিমালা কমিটির সদস্যরাও নির্বাচিত হয়েছেন। পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং নির্বাহী বোর্ডের জন্য প্রায় ৭৫টি নাম তালিকাভুক্ত ছিল। এর মধ্যে ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ আবদুলকাদির দেভেলি, প্রাক্তন আর্সেনাল খেলোয়াড় মেসুত ওজিল এবং কুরশাদ জোরলু। মোট ৩৯ জন নতুন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ৭ জন সংসদ সদস্য ছিলেন যারা গতবছর এবং এই বছর বিরোধী দল থেকে একে পার্টিতে যোগ দিয়েছেন। ২৯ জন প্রার্থী একে পার্টির সংসদ সদস্য ছিলেন।ফের একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলেন এরদোগান
সুস্মিতা
প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৩
আরও খবর
মার্কিন হামলার হুমকি, ইরান সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের
গাজার দুর্ভোগের জবাব দেওয়া হবে, নেতানিয়াহু পার পাবে না: এরদোয়ান
জেরুসালেম পুনরুদ্ধারের ৮৩৮তম বার্ষিকী পালন এরদোগানের
মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান
আন্তর্জাতিক পরিবার ফোরাম : পরিবার কাঠামোকে রক্ষা করার আহ্বান আহ্বান এরদোগানের
আন্তর্জাতিক পরিবার ফোরাম : পরিবার কাঠামোকে রক্ষা করার আহ্বান আহ্বান এরদোগানের
তুরস্কের রাজনীতিতে মেসুট ওজিল, যোগ দিলেন এরদোগানের দলে
তুরস্কের রাজনীতিতে মেসুট ওজিল, যোগ দিলেন এরদোগানের দলে
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোকজ্ঞাপন মোদি, পুতিন, এরদোগান, হামাস সহ একাধিক রাষ্ট্রনেতার
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোকজ্ঞাপন মোদি, পুতিন, এরদোগান, হামাস সহ একাধিক রাষ্ট্রনেতার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ