আঙ্কারা, ১৭ এপ্রিল: হামাস নেতার সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আগামী শুক্রবার হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে, হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এরদোগানের বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট বলেন, 'আমি ফিলিস্তিনের নেতাকে স্বাগত জানাব।
আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনাও করব।'আরও পড়ুন:
আল জাজিরার এক প্রতিবদেনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে গাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিন সন্তান ও চার নাতি-নাতনিসহ পরিবারের সাত সদস্যকে হারানোর এক সপ্তাহেরও বেশি সময় পর এই বৈঠকের পরিকল্পনা করা হলো। বরাবরই হামাসকে সমর্থন জানিয়েছেন এরদোগান।
আরও পড়ুন:
অন্যদিকে, গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ জড়ায় ইসরাইল-হামাস।
এরপর ইসরাইলের কড়া সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বরাবরই যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছেন তিনি। গাজা যুদ্ধের ফলে তুরস্ক-ইসরাইলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কার্যত ছেদ পড়ে। ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবেও তোপ দাগেন তুর্কি প্রেসিডেন্ট। ইসরাইল গণহত্যায় লিপ্ত বলেও অভিযোগ করেছিলেন এরদোগান।আরও পড়ুন:
প্রসঙ্গত, ফিলিস্তিনিদের উপর লাগাতার বর্বরোচিত হামলা নিয়ে ইসরাইলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় তুরস্ক। গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরাইলে পণ্যরপ্তানি বন্ধ করে এরদোগান সরকার। মঙ্গলবার (১০ এপ্রিল) তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করে। গত ছয় মাসের মধ্যে ইসরাইলের বিরুদ্ধে এটিই ছিল তুরস্কের সবচেয়ে বড় পদক্ষেপ। তুরস্ক হুঁশিয়ারি দিয়ে সাফ জানায়, গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ধাপে ধাপে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা।