গাজা, ২৬ নভেম্বর: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ও গাজার শাসকগোষ্ঠী হামাস জানিয়েছে, ইসরাইল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সব শর্ত মানলে তারাও সেটি মানবে। সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন,ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করতে সবকিছু করতে প্রস্তুত হামাস। হামাস নেতা ইসমাইল হানিয়া আরও বলেন, ইসরাইল যতদিন যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় মেনে চলবে হামাসও ততদিন তা অনুসরণ করবে। তিনি বলেন, গাজায় ইসরাইলি হামলা বন্ধ করা, বন্দি বিনিময় সম্পন্ন করা, গাজাকে দখলমুক্ত করা এবং আল-আকসা মসজিদে হামলা প্রতিরোধ করতে যা যা করা প্রয়োজন, তার সবই করতে প্রস্তুত আছে হামাস।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, ৪ দিনের যুদ্ধবিরতির তৃতীয় দিন ছিল রবিবার। শনিবার হামাস তাদের হাতে বন্দি আরও ২০ জনকে মুক্তি দিয়েছে। অপরদিকে ইসরাইল মুক্তি দিয়েছে আরও ৩৯ জন ফিলিস্তিনিকে। এ দিকে মিশর ও যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে। যুদ্ধবিরতির প্রথম দিনে ২৫ জনকে মুক্তি দেয় হামাস। আর ইসরাইল মুক্তি দেয় ৩৯ ফিলিস্তিনিকে।