পুবের কলম প্রতিবেদক: অবশেষে রাজনীতিতে যোগ দিলেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের প্রাক্তন তারকা ফুটবলার মেসুট ওজিল। তবে নিজের জন্মভূমি জার্মানি নয়, তুরস্কের রাজনীতিতে পা রাখলেন এই তারকা মিডফিল্ডার। প্রাক্তন জার্মান তারকা ফুটবলার তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে (একেপি) নাম লেখালেন। আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হলেন ওজিল। ২০০২ সাল থেকে তুরস্কে শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে এবারেও নবমবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন এরদোগান।
তার মধ্যে নিজের দলে ওজিলের মতো তারকাকে টেনে দেশের মানুষকে তিনি রীতিমতো অবাক করলেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওজিলের জনপ্রিয়তা তুরস্কে বেশ ভালো, যেটা এরদোগানের দলের জন্য ইতিবাচক হতে পারে। ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওজিল। ক্লাব ফুটবলে রিয়াল মাoিদ ও আর্সেনালের হয়ে দীর্ঘদিন সফল্যের সঙ্গে ফুটবল খেলেন। ২০১৮ সালে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে তিনি জাতীয় দল থেকে অবসর নেন। যা নিয়ে সেই সময় তুমুল বিতর্ক তৈরি হয়। এরদোগানের ঘনিষ্ঠ হওয়ার কারণে ওজিল জার্মানদের চোখের বালি হয়ে ওঠেন। যার ফলে তাকে নাকি প্রতিনিয়ত জার্মানি দলের অ¨রে অপদস্থ হতে হচ্ছিল। তার প্রতি হওয়া বিমাতৃসূলভ আচরণের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় জার্মান সরকার। পরবর্তীতে ওজিল জার্মানি ত্যাগ করেন। তুরস্কে ফিরে ক্লাব ফুটবলে খেলেন কিছুদিন। ২০২৩ সালে ওজিল সবধরনের ফুটবল থেকে অবসর নেন। এ সবের মধ্যে ওজিলের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দারুণ একটা সম্পর্ক গড়ে ওঠে। এরদোগানের কাছের মানুষ হয়ে ওঠার সুবাদে ২০১৯ সালে তিনি বিয়ে করেন প্রাক্তন মিস তুরস্ক আমিন গুলসকে। অবশেষে সেই ওজিল এবার ফুটবলের মাঠ ছেড়ে উঠে পড়লেন তুরস্কের রাজনীতির মঞ্চ কাঁপাতে।আরও খবর
ফের একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলেন এরদোগান
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
এনডিএ-র প্রথম সারিতে কাকলি, শাসকজোটে গুরুত্ব বাড়ছে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের
এনডিএ-র প্রথম সারিতে কাকলি, শাসকজোটে গুরুত্ব বাড়ছে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র