রামাল্লা, ৩ অক্টোবর: রামাল্লায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনা সদস্যরা। একটি অভিযান চালনাকালে তাদের হত্যা করা হয়।
আরও পড়ুন:
রামাল্লার উত্তরাংশে জালাজোন শরণার্থী ক্যাম্পের বাইরে একটি গাড়িতে ওই দুই ব্যক্তিকে গুলি করা হয়।
আরও পড়ুন:
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হলেন ১৮ বছর বয়সী বাসেল কাসেম বাসবুস ও ২১ বছর বয়সী খালেদ ফাদি আনবার।
আরও পড়ুন:
গাড়িতে এ গুলি করার ঘটনায় রাফাত হাবাস নামে ১৯ বছর বয়সী আরেক তরুণ আহত হয়েছে।
আরও পড়ুন:
গুলিতে নিহতদের লাশ নিয়ে গেছে ইসরাইলি সেনারা আর আহত হাবাসকেও গ্রেফতার করেছে তারা।
আরও পড়ুন:
ইসরাইলি বাহিনী দাবি করছে, ওই তিন ব্যক্তি তাদের ওপর গাড়ি হামলার পরিকল্পনা করছিল। গুলি করার আগে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছিল।
আরও পড়ুন:
তবে হতাহতদের পরিবারের সদস্যরা ইসরাইলি বাহিনীর এ দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন।
আরও পড়ুন:
নিহত বাসবুস একটি বেকারিতে কাজ করতেন।
তারা ১০ ভাইবোন। তাদের এক ভাইও ইসরাইলি কারাগারে বন্দী।7আরও পড়ুন:
তার বোন বারা বলেন, ইসরাইলি বাহিনীর অভিযানের খবর পেয়ে বাসবুস তার বন্দুদের সাথে দেখতে গিয়েছিল যে সেখানে কী হচ্ছে।
আরও পড়ুন:
জালাজোনের বাড়িতে বারা বলেন, তার ভাই ইসরাইলি বাহিনীকে কোনো ধরনের আক্রমণ করেনি।
আরও পড়ুন:
৩৭ বছর বয়সী আরেক বোন বলেন, বাসবুস আগের সন্ধ্যায় তার ছেলের সাথে ছিল।
আলজাজিরাকে তিনি বলেন, বাসবুস রাত ৩টার দিকে বন্ধুদের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল।আরও পড়ুন:
এ দুই ফিলিস্তিনির হত্যার প্রতিবাদে রামাল্লা ও আল-বাইরের গভর্নর অফিস সোমবার হরতাল পালন করছে। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট।
ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই পশ্চিমতীরে বিশেষ করে জেনিন ও নাবলুস শহরে অভিযান চালিয়ে আসছে। এ এলাকায় নতুন একটি সশস্ত্র গ্রুপ গঠন হওয়ার পর থেকে এ অভিযান পরিচালনা করছে ইসরাইলি বাহিনী।
আরও পড়ুন:
আরও পড়ুন: